ঢাকাThursday , ১৯ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

‎নিরলস জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় বল্লমঝাড়ের চেয়ারম্যান জুলফিকার রহমান

admin
নভেম্বর ১৯, ২০২৬ ১০:৩২ am
Link Copied!

মির্জা গোলাম হাফিজ
গাইবান্ধা প্রতিনিধি:

‎গাইবান্ধা সদর উপজেলার ৫ নং বল্লমঝাড় ইউনিয়ন পরিষদে চলমান ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নিরলস জনসেবার কারণে স্থানীয় মহলে আলোচনায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান মোঃ জুলফিকার রহমান। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহের প্রেক্ষাপটে তাঁর বর্তমান মেয়াদের কর্মকাণ্ড ও জনসেবামূলক ভূমিকা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।
‎স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই বল্লমঝাড় ইউনিয়নের সার্বিক চিত্র পাল্টাতে নানা উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন চেয়ারম্যান মোঃ জুলফিকার রহমান। এর মধ্যে গ্রামীণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামো সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের কাছে সেবা পৌঁছে দেওয়ার মতো বিষয়গুলো উল্লেখযোগ্য। পাশাপাশি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও নাগরিক সেবা দ্রুত ও হয়রানিমুক্তভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
‎এলাকাবাসীর একটি অংশ জানান, দুর্যোগ মোকাবিলা, অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে চেয়ারম্যানের সক্রিয় উপস্থিতি সাধারণ মানুষের আস্থা তৈরি করেছে। চলমান অনেক উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি অসমাপ্ত কাজগুলো শেষ করতে তিনি দিনরাত পরিশ্রম করছেন বলে জানান স্থানীয়রা।
‎নিজের কর্মকাণ্ড প্রসঙ্গে মোঃ জুলফিকার রহমান জানান, বল্লমঝাড় ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সহযোগিতাই তাঁর কাজের মূল প্রেরণা। চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে একটি আধুনিক, উন্নত ও সেবামুখী ইউনিয়ন গঠনে তিনি আগামী দিনেও নিরলসভাবে কাজ করে যেতে চান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।