ঢাকাThursday , ১৯ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের সরিষাবাড়ীতে মাদক ব্যবসা বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

admin
নভেম্বর ১৯, ২০২৬ ১০:৪৬ am
Link Copied!

কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকার বাউশী ঋষিপাড়া গ্রামে মাদক ব্যবসার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সকালে পৌর এলাকার বাউশী ঋষি পাড়া সংলগ্ন বাউশী-কেন্দুয়া প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
​মানববন্ধনে ‘মাদক নির্মূল সমাজ চাই’, ‘মাদককে না বলুন’ ও ‘শান্তিতে থাকতে চাই’ স্লোগান লেখা ছিল। ব্যানারে দাবি করা হয়, বাউশী ঋষিপাড়ায় দীর্ঘদিন ধরে ৩/৪টি পরিবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা বিভিন্ন উড়তি বয়সের ছেলেদের কাছে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে। বিষয়টি নিয়ে একাধীকবার গ্রাম্য সালিশ হলেও তারা উপস্থিত হয়নি। এর প্রতিবাদে বাউশী ঋষিপাড়া ও সচেতন এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
​মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বাউশী ঋষিপাড়া সভাপতি শ্রী লক্ষী ঋষি, নির্মল ঋষি, কমল ঋষি, ললিতা রানী, রবি ঋষি, ননি দাস গোপাল, ঝর্না রানী, শ্যামল, আকাশ, বুদু, চন্দন, বিকাশ ও নিতাই। বক্তারা এলাকায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।