কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। কার্যনির্বাহী কমিটির ১১টি পদে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে পাঁচটি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। অন্য প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ) তফসিল অনুযায়ী সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাবের হলরুমে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক হালিম দুলালের নিকট থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
প্রধান নির্বাচন কমিশনার হালিম দুলাল জানান, ১১টি পদে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সভাপতি পদে দৈনিক নয়া দিগন্ত জেলা প্রতিনিধি খাদেমুল হক বাবুল এবং দৈনিক ভোরের ডাক ও চলমান কমিটির সভাপতি মোরাদুজ্জামান মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ।
সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক দিনকালের ইসলামপুর প্রতিনিধি শহিদুল ইসলাম কাজল,নাগরিক টেলিভিশন জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল লোমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সাধারণ সম্পাদক পদে যায়যায়দিন প্রতিনিধি হাফিজ লিটন, দৈনিক জামালপুর দিনকাল এম শফিকুল ইসলাম ফারুক,দৈনিক ইত্তেফাক ও বাংলা টিভি ইসলামপুর উপজেলা প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন, আজকের পত্রিকার এম কে দোলন বিশ্বাস প্রার্থী হয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের সংবাদের এস এম হোসেন রানা ও দৈনিক নবচেতনা প্রতিনিধি হোসেন শাহ ফকির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিনের আঃ সামাদ ও সকালের সময় প্রতিনিধি হেলাল উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তফসিল অনুযায়ী অন্যান্য কার্যক্রম শেষে আগামী ২৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রেসক্লাবের ২৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সাংবাদিকদের পেশাগত ঐক্য, সম্প্রীতি ও সংগঠনের গতিশীলতা বজায় রাখতে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
