ঢাকাFriday , ২০ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

হাকিমপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে (২০২৬-২০২৭) অর্থ বছরের কৃষি প্রণোদনার অংশ হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ অনুষ্ঠান

admin
নভেম্বর ২০, ২০২৬ ৬:৩৩ pm
Link Copied!

ওমর ফারুক হিলি
হাকিমপুর দিনাজপুর

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন এমপি
যারা মানুষকে গুম-খুন করে এবং দেশের অর্থনীতিকে ধংস করে জনরোষ থেকে বাঁচতে বিদেশে পালিয়ে গেছে, তারা এখন বিদেশে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দিয়ে দেশের নিরীহ মানুষকে হত্যার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি।
আজ শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাকিমপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে (২০২৬-২০২৭) অর্থ বছরের কৃষি প্রণোদনার অংশ হিসেবে সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্য উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন বলেন, খরাপ কাজের উত্তর খারাপ ভাবে দেওয়া যাবে না,সজাগ থেকে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সারাদেশে আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে উল্লেখ করে বলেন,দেশের মানুষকে পুড়িয়ে মারা, গুম-খুন করা এবং ব্যবসা-বাণিজ্য নষ্ট করা কোনো রাজনৈতিক দলের কাজ নয়, বরং এগুলো সন্ত্রাসী দলের কাজ। যেকোনো নাশকতা বা খারাপ কাজের জবাব পাল্টা খারাপ কাজে না দিয়ে, জনগণকে সঙ্গে নিয়ে সজাগ থেকে তা প্রতিরোধ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মন্ত্রী উপজেলার আড়াই হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে জন প্রতি ১ কেজি করে সরিষা বীজ ও ১০ কেজি ডিএফপি, ১০ কেজি এমপিও সার বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা, উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাহুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন, সহ-সভাপতি মোঃ ফরিদ খান, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাদশা আলম, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি স্থানীয় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাকিমপুর উপজেলায় বর্তমান সরকারের নয় মাসের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।