ঢাকাTuesday , ২৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের হালিশহরে ৯ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার

admin
নভেম্বর ২৪, ২০২৬ ৫:৫১ pm
Link Copied!

কাওছার প্রাচুর্য,
বিশেষ প্রতিনিধি।
‎
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে মোঃ ফাইয়েজ আহান ফারাজ (৯) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে হালিশহর থানার ২৪ নম্বর ওয়ার্ডের কর্ণফুলী আবাসিক এলাকার ১ নম্বর সড়কের মোড় থেকে সে নিখোঁজ হয়। সন্তানকে ফিরে পেতে স্বজনদের দ্বারে দ্বারে খোঁজ নেওয়ার পাশাপাশি পুলিশের সহায়তা নিয়েছেন পরিবারটি। তবে এখনও খোঁজ মেলেনি ফারাজের।
‎নিখোঁজ ফারাজের বাবার নাম মোহাম্মদ মহিউদ্দিন ফয়সাল এবং মায়ের নাম রুনা আকতার। নগরীর আগ্রাবাদ ডেবার পাড়ের পশ্চিম মাদারবাড়ি পানির ট্যাংকি সংলগ্ন আব্দুল কাদের সওদাগরের বাসায় বসবাস করেন তারা।
‎পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে কর্ণফুলী আবাসিক এলাকার ১ নম্বর সড়কের মোড় থেকে ফারাজ নিখোঁজ হয়। এরপর আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় শিশুটির মা রুনা আকতার হালিশহর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ১৪৭৯; ট্র্যাকিং নম্বর SJ1QV1।
‎সাধারণ ডায়েরির তথ্য অনুযায়ী নিখোঁজ শিশুটির বয়স আনুমানিক ৯ বছর। তার গায়ের রং উজ্জ্বল, চুল ছোট এবং নাক খাটো। শরীরের ওপরের বাম পাশে একটি আঁচিল রয়েছে।
‎‎হালিশহর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, শিশুটির নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। শিশুটিকে খুঁজে বের করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। শিশুটির সন্ধানে কাজ করছে পুলিশের একাধিক টীম।
‎‎এদিকে শিশুটির কোনো সন্ধান পেলে পরিবারের পক্ষ থেকে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
‎
‎যোগাযোগ:
‎‎- মা: ০১৮২১-৩৩৯০৯২
‎- বাবা: ০১৭৪৬-৪৫৫৫৮৮
‎- বিকল্প: ০১৯৩২-৮৬৯৭৩০

‎শিশুটিকে কোথাও দেখা গেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।