ঢাকাWednesday , ২৫ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড

admin
নভেম্বর ২৫, ২০২৬ ৫:৪৫ pm
Link Copied!

কাওছার প্রাচুর্য,
ভ্রাম্যমাণ প্রতিনিধি।

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও দুজনকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাতক্ষীরার কুখরালী কারিগরপাড়া কালানিপাড়া এলাকার মোঃ আতিয়ার রহমানের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩০) এবং মাধবকাটি ছয়ঘরিয়া এলাকার মোঃ আবুল কাশেমের ছেলে শওকত আলী (৩৩)।
আদালতের রায় অনুযায়ী, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অনুমোদনের জন্য মামলার যাবতীয় নথি হাইকোর্ট বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা রায় ঘোষণার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন।
অন্যদিকে, একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোঃ আতিয়ার রহমানের মেয়ে মোছা. হাসিনা খাতুন (৩৫) ও স্ত্রী ছবিরণ খাতুনকে (৫৫) খালাস দিয়েছেন আদালত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।