জামালপুরে ইসলামপুরে অবৈধভাবে মাটি উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা।
কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চর দ্বাদনা এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটি কাটার কাজে জড়িত এস্কাবেটরের চালককে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।২১ আগস্ট বিকেলে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত এস্কাবেটরের দুটি ব্যাটারি জব্দ করা হয়। এ ছাড়া মাটি উত্তোলনে ব্যবহৃত প্রয়োজনীয় সরঞ্জাম ও যন্ত্রাংশ বিনষ্ট করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ জুবায়ের জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, সরকারি সম্পদ সংরক্ষণ এবং অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে অবৈধ মাটি ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

জামালপুরে ইসলামপুরে অবৈধভাবে মাটি উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা।