ঢাকাSunday , ২৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

এফিডেভিটে ইসলাম গ্রহণ ও নাম পরিবর্তনের ঘোষণা

admin
অক্টোবর ২৫, ২০২৬ ৫:১৯ am
Link Copied!

ফারুক হোসেন

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে শিবু পদ গুহ নাম পরিবর্তন করে মো. ইব্রাহিম হোসেন নাম গ্রহণের ঘোষণা দিয়েছেন। জামালপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করা একটি এফিডেভিটে তিনি ইসলাম ধর্ম গ্রহণ এবং নতুন নামে পরিচিত হওয়ার কথা উল্লেখ করেছেন।এফিডেভিটের তথ্য অনুযায়ী, শিবু পদ গুহর পিতা পঙ্কজ কুমার গুহ এবং মাতা দুলু রানী গুহ। তাঁর স্থায়ী ঠিকানা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উত্তমপুর গ্রামে। বর্তমানে তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দিঘলকান্দি এলাকায় বসবাস করছেন।এফিডেভিটে তিনি উল্লেখ করেন, জন্মসূত্রে সনাতন হিন্দু ধর্মাবলম্বী হলেও প্রাপ্তবয়স্ক হওয়ার পর ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হন। পরে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিয়ে স্থানীয় মৌলভী বা মুফতির মাধ্যমে কালেমা পাঠ করেন। এরপর নিজের নাম শিবু পদ গুহর পরিবর্তে মো. ইব্রাহিম হোসেন রাখেন।নথিতে আরও উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ২৮ মার্চ তিনি ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে ঘোষণা দিয়েছিলেন। পাশাপাশি মুসলিম পরিবারে বিয়ে করে স্বামী-স্ত্রী হিসেবে সংসার করে আসছেন বলেও এফিডেভিটে উল্লেখ করেন।এফিডেভিটে মো. ইব্রাহিম হোসেন দাবি করেন, তিনি স্বেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে এবং কারও প্ররোচনা বা প্রভাব ছাড়াই ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে ইসলাম ধর্মের বিধিবিধান অনুসরণ করে মো. ইব্রাহিম হোসেন নামে পরিচিত হবেন বলেও ঘোষণা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।