ঢাকাSunday , ২৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে কোগাস্টর্ডের অভিযানে কারেন্ট জাল জব্দ ও এতিম খানায় বিতরন

admin
অক্টোবর ২৫, ২০২৬ ৭:০৩ am
Link Copied!

মোঃ শরীফ হোসাইন।

চাঁদপুর জেলা প্রতিনিধি।

২৪ অক্টোবর সকাল ১০ টা থেকে দুপুর ১:৩০ ঘটিকা পর্যন্ত হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ঈশানবালার কাসেমুল উলুম মাদ্রাসা সংলগ্ন এলাকায় মা ইলিশ রক্ষা অভিযান-২০২৬ উপলক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটি, হাইমচরের কার্যক্রমের আওতায় অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন, হাইমচর, হাইমচর থানা পুলিশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং কোস্টগার্ডের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ বিক্রয়ের অপরাধে ২(দুই) জনকে আটক করা হয়। এছাড়াও প্রায় ১১৮ কেজি ৫০০ গ্রাম ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ ১২ ( বারো) টি এতিমখানায় বিতরণ করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের কাজ চলমান রয়েছে।এছাড়াও আজ সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮:১৫ টা পর্যন্ত পরিচালিত অপর একটি অভিযানে মা ইলিশ ধরা সংক্রান্ত নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে ৬(ছয়) জনকে আটক করা হয়। অভিযানে প্রায় ৩৫( পয়ত্রিশ) কেজি ইলিশ এবং প্রায় ১(এক) লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ ৪(চার) টি এতিমখানায় বিতরণ করা হয় এবং জব্দকৃত জাল বিধি মোতাবেক বিনষ্ট করা হয়। আটককৃত ০৬(ছয়) জনের মধ্যে ৩(তিন) অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়। বাকি ০৩(তিন) জনের প্রত্যেককে ১০(দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।