ঢাকাMonday , ২৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকার চেক

admin
অক্টোবর ২৬, ২০২৬ ৯:৪৩ am
Link Copied!

সিরাজুল ইসলাম রনি
ব্যুরো প্রধান রাজশাহী

রাজশাহী ২৬ অক্টোবর ২০২৬।
রাজশাহীতে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে ১ কোটি ৮৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এ সময় মোট ৪৩টি পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে কুলসুম সম্পা। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শাহজামান হক, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, মো. মাইনুল হক মানা এবং রাজশাহী ট্রাক-লরি-কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান মধুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারের ৪৩ জন প্রতিনিধির হাতে মোট ১ কোটি ৮৯ লাখ টাকার চেক তুলে দেন।
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।