ঢাকাThursday , ২৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

​ঠাকুরগাঁও-১ আসনে বেসরকারিভাবে জয়ী ধানের শীষের মির্জা ফয়সল

admin
অক্টোবর ২৯, ২০২৬ ৬:০৩ pm
Link Copied!

মোঃ নুর ইসলাম
ঠাকুরগাঁও ​প্রতিনিধি:

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন।
আসনটির মোট ১৮৫টি ভোটকেন্দ্রের গণনা শেষে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।
​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
​সর্বশেষ প্রাপ্ত ১৮৫টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট।
অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট।
​এছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট।
​উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের তৎকালীন সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য হয়, যার ভিত্তিতে নির্বাচন কমিশন এ উপনির্বাচনের আয়োজন করে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।