ফিরোজ আলম
ব্যুরো প্রধান ফরিদপুর
শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থান নশাসন ঘাগরি জোড়া ও শরীয়তপুর সদরে ঢাকা-মাওয়া হাইওয়ের পাশে প্রতিষ্ঠার দাবিতে ঢাকা শরীয়তপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল করছেন সচেতন মহল।
বুধবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলা সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি অফিসে গিয়ে শেষ হয়।
এ সময় তাঁরা শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সুদূর পূর্ব ডামুড্যার পরিবর্তে পূর্ব নির্ধারিত স্থান শরীয়তপুর সদরে ও ঢাকা-মাওয়া হাইওয়ের পাশে প্রতিষ্ঠার দাবি জানান।
শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিপু মাদবর নেতৃত্বে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবক সাধারণ লোক ও নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। দাবী না মানলে লাগাতার বৃহত্তর কর্মসূচি ঘোষণার কথা বলেন
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
