ঢাকাThursday , ২৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

admin
অক্টোবর ২৯, ২০২৬ ৮:০২ am
Link Copied!

কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুরের বকশীগঞ্জে মাদকসহ শান্ত মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবাত্তী এলাকায় মাদক বিরোধী অভিযানটি পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত শান্ত মিয়া কামালেরবাত্তী গ্রামের আমজাদ আলীর ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কামালেরবাত্তী এলাকায় অভিযান চালিয়ে শান্ত মিয়াকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন তাৎক্ষণিকভাবে শান্ত মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, মাদক থেকে যুবসমাজকে রক্ষা করতে আমাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন বকশীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে কঠোর আইনি তৎপরতা নিয়মিত পরিচালনা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।