ঢাকাFriday , ৩০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে প্রতিকূল আবহাওয়ায় ধান ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি

admin
অক্টোবর ৩০, ২০২৬ ৪:৪২ am
Link Copied!

মোঃ সোহাগ খন্দকার,
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে হঠাৎ প্রতিকূল আবহাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। ঝড়ো হাওয়ায় পাকা ও আধাপাকা ধানের ক্ষেত মাটিতে লুটিয়ে পড়ায় কৃষকদের কপালে এখন চিন্তার ভাঁজ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ এলাকার ধান ক্ষেত আংশিক হেলে পড়েছে। এতে পাকার মুখে থাকা ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। গাছ হেলে যাওয়ায় শীষ পচে যাওয়ার আশঙ্কাও করছেন কৃষকরা।
কিছুদিন আগেও যে মাঠে সোনালি ফসলের স্বপ্ন দুলছিল, আজ সেই মাঠেই নেমে এসেছে হতাশার ছায়া। স্থানীয় কৃষকরা জানান, চলতি মৌসুমে ধার-দেনা ও ঋণ করে অনেক কষ্টে তারা আমন ধান চাষ করেছিলেন। ধান কাটা ও মাড়াইয়ের ঠিক আগমুহূর্তে এই প্রাকৃতিক দুর্যোগে তাদের পরিশ্রম ও স্বপ্ন দুটোই এলোমেলো হয়ে গেছে।
এক কৃষক আক্ষেপ করে বলেন, সোনালি ধান ঘরে তোলার আগেই অনেক জমিতে গাছ হেলে পড়েছে। এখন কী করব, বুঝতে পারছি না। প্রকৃতির এই আকস্মিক বৈরিতায় রাণীনগরের কৃষকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।