ঢাকাFriday , ৩০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে ইউএনওর হানা! বন্ধ হলো বালু উত্তোলন

admin
অক্টোবর ৩০, ২০২৬ ৪:৩৯ am
Link Copied!

কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুরাদ হোসেন।
গতরাত ২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের
খেওয়ারচর গ্রামে এই অভিযান চালানো হয়।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে জব্দ করা ড্রেজার মেশিন ও বালু তোলার আনুমানিক ৩শত মিটার পাইপ ধ্বংস করা হয়।
জানা গেছে, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন বসিয়ে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিল। এতে নদীভাঙনের আশঙ্কায় দিন কাটছে নদী পাড়ের মানুষের। ইতিমধ্যে অনেক আবাদি জমি, ঘরবাড়ি ও মসজিদ মাদরাসা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এমন খবরে রাতেই অভিযান চালান (ইউএনও)।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন বলেন, সরকারি নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।