ঢাকাFriday , ৩০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে পতিতাবৃত্তির দায়ে নারী ও দালালসহ চারজনকে কারাদণ্ড

admin
অক্টোবর ৩০, ২০২৬ ৪:২৯ am
Link Copied!

কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুরের সরিষাবাড়ীতে পতিতাবৃত্তির অভিযোগে এক নারী ও দুই খদ্দেরকে একমাস এবং দালালকে তিনমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছিল।
দণ্ডপ্রাপ্তরা হলো, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর রৌহা গ্রামের মৃত রাজা আলী মণ্ডলের ছেলে মহর উদ্দিন (৮০), পার্শ্ববর্তী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের শাজাহানের ছেলে ফজলু মিয়া (৩৮) ও মফিজ উদ্দিনের ছেলে উসমান (৪৫) এবং টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার গঙ্গাবর গ্রামের আবুল হোসেনের মেয়ে আফরোজা (৩৫)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল।
সূত্র জানায়, মহর উদ্দিন সরিষাবাড়ী পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বিভিন্ন স্থান থেকে নারী এনে দীর্ঘদিন ধরে পতিতাবৃত্তি চালিয়ে আসছিলেন। বৃহস্পতিবার বিকেলে অপকর্ম চলাকালে স্থানীয় জনতা তাদের আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতে মহর উদ্দিনকে তিনমাস ও নারীসহ খদ্দেরদের একমাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।