ঢাকাFriday , ৬ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নির্ধারিত সময়ের আগেই শেষ হলো জামালপুর জেলা ইজতেমা, মোনাজাত ৯টা ২০ মিনিটে

admin
নভেম্বর ৬, ২০২৬ ৭:৪১ am
Link Copied!

কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুর জেলা ইজতেমা ৫, ৬ ও ৭ নভেম্বর তিন দিনব্যাপী অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে সাদপন্থীদের জেলা জোড় ইজতেমা। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার কর্মসূচি সমাপ্ত হয়।
জামালপুরের ইসলামপুর উপজেলার নতুন মার্কাজ মসজিদে অনুষ্ঠিত ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা রিয়াদ ইসলাম (কাকরাইল, ঢাকা)।
মোনাজাত শেষে দেশের বিভিন্ন স্থান থেকে আসা আনুমানিক ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার মুসল্লি পর্যায়ক্রমে মসজিদ এলাকা ত্যাগ করতে শুরু করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইজতেমার পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মুসল্লিরা নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন।
এদিকে মুসল্লিদের নির্বিঘ্নে মসজিদ এলাকা ত্যাগ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।