মোঃ ফারুক মিয়া
নিজস্ব প্রতিনিধিঃ
জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) দেওয়ানগঞ্জ এর বিশেষ অভিযানে এক হাজার ইয়াবা বড়িসহ চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে জামালপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাচারীপাড়া মডেল মসজিদের সামনে পাকা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক হাজার ইয়াবা বড়ি ও তিনটি বাটন মুঠোফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনা জেলার আব্দুল খালেক (৩৩), নারায়ণগঞ্জ জেলার রনি (৩০), ঠাকুরগাঁও জেলার খাদিজা বেগম (১৯) এবং গাজীপুর জেলার বাবুল (৪৫)। তাঁরা বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করতেন বলে পুলিশ সূত্রে জানা যায়।
জামালপুর জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান শূন্য সহনশীলতা। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২ দেওয়ানগঞ্জ) ওসি সজীব রহমান জানান,১৩ নভেম্বর শুক্রবার মাদক দ্রব্য আইনে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
