ঢাকাTuesday , ১৭ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ছেলের মারধরের মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ

admin
নভেম্বর ১৭, ২০২৬ ৬:১৫ am
Link Copied!

মোঃ রমজান আলী
স্টাফ রিপোর্টার।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলের মারধরের অভিযোগে মিনারা বেগম (৬৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে কামরুল (৪০) ও তাঁর স্ত্রী নিলুফা বেগম (৩৫) গা ঢাকা দিয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরশহরের কাকনহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিনারা বেগম ওই গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মৃত শিহাব উদ্দিনের স্ত্রী।
নিহতের মেয়ে শাহানারা বেগম চায়না জানান, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে কামরুল ও তাঁর স্ত্রী প্রায়ই তাঁর মাকে মারধর করতেন। সোমবার সন্ধ্যায় কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা মাকে মারধর করেন। পরে ঘরের দরজায় শিকল লাগিয়ে তাঁকে অবরুদ্ধ করে রাখেন। মায়ের অসুস্থতার খবর পেয়ে তাঁর ছোট ভাই আলআমিন এসে তাঁকে উদ্ধার করেন।
স্বজনরা জানান, মারধরের পর অসুস্থ মিনারা বেগমকে রাত ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে মঙ্গলবার ভোর ৫টার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর থেকে কামরুল ও তাঁর স্ত্রী নিলুফা বেগমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।