ঢাকাFriday , ২০ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের বিরুদ্ধে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

admin
নভেম্বর ২০, ২০২৬ ৭:২১ pm
Link Copied!

মুহাম্মদ ওসমান গনি
রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রাঙ্গুনিয়া উপজেলার ৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার (১৯শে নভেম্বর) সন্ধ্যায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ডিসি সড়কের শান্তিনিকেতন উত্তর মাথা থেকে বের হয়ে ব্রহ্মত্তোর রাস্তার মাথায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন হাসিনা জামাল ডিগ্রী কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি প্রকৌশলী নাছির উদ্দিন নসু। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল ও নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়। তাদের অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও নাশকতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ছাত্রদল রাজপথে থেকে এসব নৈরাজ্যের দাঁতভাঙা জবাব দেবে। বক্তারা আওয়ামী লীগের নেতাকর্মীকে উদ্যেশ্যে করে আরও বলেন আপনারা শান্তিতে আছেন শান্তি থাকেন দেশে গণতন্ত্র, শান্তি-শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা রক্ষায় ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে তা প্রতিহত করবে। কোনো অপশক্তিকে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে ও রাঙ্গুনিয়ার মাটিতে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না।
মিছিলে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।