ঢাকাSunday , ২২ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

অরক্ষিত রেলওয়ে লেভেল ক্রসিং যেন মরণফাঁদ- প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

admin
নভেম্বর ২২, ২০২৬ ১১:১১ am
Link Copied!

সাঈদ মাহমুদ,
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন স্থানে অরক্ষিত রেলওয়ে লেভেল ক্রসিংয়ের ফলে ঘটছে একের পর এক দুর্ঘটনা ও প্রাণহানি। লেভেল ক্রসিংগুলোতে নেই কোনো গেটম্যান।রেল সংশ্লিষ্টরা দায় এড়াতে কোনো কোনো ক্রসিংয়ে সতর্কতামূলক সাইনবোর্ড লাগালেও তা আর চোখে পড়ে না। আবার অনেক স্থানে নেই কোন সাইনবোর্ড। এ যেন নিত্যনতুন মরণফাঁদে পরিণত হয়েছে। গেটম্যান বিহীন অরক্ষিত এইসব লেভেল ক্রসিং থেকে বাচঁতে সুরক্ষা চায় স্থানীয় এলাকাবাসী।
সরিষাবাড়ী রেলওয়ে সুত্রে জানা যায় – ঢাকা-তারাকান্দি রুটে
যমুনা, অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস নামে ৩টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। ৩টি লোকাল ট্রেন রয়েছে এর মধ্যে ধলেশ্বরী এক্সপ্রেস নামে ময়মনসিংহ থেকে যমুনা সেতু পর্যন্ত চলাচলকারী লোকান ট্রেন ২০২৪ সালের পর থেকে বন্ধ রয়েছে।
কাগজ কলমে মোট ১৫টি লেভেল ক্রসিং থাকলেও এর বড় অংশই সম্পূর্ণ অরক্ষিত। অনেক স্থানে নেই কোনো বৈধ্য গেটবার, নেই কোনো সতর্কতামূলক সংকেত কিংবা স্থায়ী গেটম্যান। এমনকি অনেক বৈধ লেভেল ক্রসিংয়েও প্রয়োজনীয় লোকবলের অভাবে নির্ধারিত সময়ে গেট ফেলা সম্ভব হয় না। ফলে দ্রুতগামী ট্রেনের সামনে এসে পড়ছে, অটোরিক্সা, ট্রাক, সিএনজি কিংবা মোটরসাইকেলের মতো যানবাহন। এতে বাড়ছে দুর্ঘটনা। সেই সঙ্গে বাড়ছে প্রাণঘাতি।
রেলওয়ে সুত্র বলছে গত এক দুই বছরে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এলাকাগুলোতে ১০ থেকে ১২ জনের প্রাণঘাতির ঘটনা ঘটেছে। এদের মধ্যে পৌর এলাকার জামতলা মোড় এলাকায় অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক শিশুসহ ৩জন, আলিয়া মাদ্রাসা এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারীসহ ৩ জন। লোকশেড রেল ক্রসিংয়ে এলাকায় ১ জন,বাউসি এলাকায় ১ জন, আওনা চেঁচিয়াবাধা এলাকার ১জন, তারাকান্দি ও জগনাথগঞ্জ ঘাট এলাকায় ২ জনের মৃত্যু হয়। লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে কেবল গাড়ি দুমড়ে-মুচড়ে যাওয়াই নয়, একই পরিবারের একাধিক সদস্যসহ ঝরে পড়ছে পথচারী ও যাত্রীদের প্রাণ। দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া ব্যক্তিরাও কাটাচ্ছেন পঙ্গুত্বের অভিশাপ নিয়ে।
ট্রেন-দুর্ঘটনা স্বচক্ষে দেখা মমিনুল, আজাদ, সাইফুল বলেন –
অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ফলে আমাদের এলাকাতে প্রায় সময় ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটে। কোনো গেট বা গেটম্যান নাই।
অকালে জীবন হারাতে হয় অনেকের। অরক্ষিত লেভেল ক্রসিংগুলোতে দ্রুত গেট নির্মাণ করে গেটম্যান নিয়োগের দাবি জানাই আমরা।
”রেললাইনের পাশ দিয়ে যাওয়া পথচারী”- কালাম, লিটন, মনির বলেন – রেললাইনে ট্রাক,ভ্যান,অটোরিকশা, মোটরসাইকেল আটকা পড়ে দুর্ঘটনা ঘটে। চোখের সামনেই অনেকই ট্রেনে কাটা পড়ে মারা যায়। লেভেল ক্রসিংয়ে গেট বা গেটম্যান থাকলে এমন দুর্ঘটনা হবে না।
এ বিষয়ে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন মাষ্টার আছাদ-উজ জামান বলেন- সরিষাবাড়ী উপজেলায় অরক্ষিত রেলওয়ে লেভেল ক্রসিং এর ফলে ছোট-বড় দুর্ঘটনা প্রায়- প্রায় হচ্ছে।
তবে অরক্ষিত রেল ক্রসিংয়ে পর্যাপ্ত জনবল হলেই আর কোন দুর্ঘটনা হবেনা মনে করা হচ্ছে।
ছবি – অরক্ষিত লেভেল ক্রসিং -সরিষাবাড়ী উপজেলার পোস্ট অফিস মোড় থেকে তোলা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।