ঢাকাMonday , ২৩ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালায় বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দিরে রাস মহোৎসবের প্রস্তুতি তুঙ্গে, শেষ মুহূর্তে প্রতিমা রাঙাতে ব্যস্ত শিল্পীরা

admin
নভেম্বর ২৩, ২০২৬ ৪:৫৪ pm
Link Copied!

অনিক দাশ দেবাশীষ
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

দীঘিনালায় আসন্ন রাস মহোৎসবকে সামনে রেখে এখন চলছে শেষ মুহূর্তের জোর প্রস্তুতি। মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরির শেষ কাজ, রঙ-তুলির আঁচড় আর সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।
সরেজমিনে দেখা যায়, মন্দিরের ভেতরে সারি সারি করে রাখা হয়েছে রাধা-কৃষ্ণ, গোপী ও অন্যান্য দেব-দেবীর প্রতিমা। কোনো প্রতিমায় চলছে রঙের কাজ, কোনোটায় চলছে চোখ আঁকা, আবার কোনোটায় পরানো হচ্ছে শাড়ি আর গহনা। শিল্পীরা নিখুঁতভাবে ফুটিয়ে তুলছেন প্রতিটি প্রতিমার মুখের হাসি আর অঙ্গভঙ্গি।
বিশেষ করে এবারের আয়োজনে চোখে পড়েছে রাস মঞ্চের বড় বড় প্রতিমা। মাঝখানে শ্রীকৃষ্ণ, পাশে রাধা আর চারপাশে গোপীদের বৃত্তাকারে সাজানো হয়েছে। পাশাপাশি গৌতম বুদ্ধের সোনালি প্রতিমাও সাজানো হয়েছে, যা সম্প্রীতির এক সুন্দর প্রতীক হয়ে উঠেছে।
প্রস্তুতি নিয়ে আয়োজকরা জানান, রাস মহোৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি পাহাড়ের সকল সম্প্রদায়ের মিলনমেলা। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান – সব ধর্মের মানুষ এই উৎসবে আসেন, একসাথে আনন্দ করেন। সেই লক্ষ্যেই এবার মন্দিরকে নতুন রঙে সাজানো হচ্ছে, আলোকসজ্জা আর মঞ্চের কাজ প্রায় শেষ পর্যায়ে।
স্থানীয় ভক্তরা জানান, সারা বছর তারা এই দিনটির জন্য অপেক্ষা করেন। রাসের রাতে কৃষ্ণ-রাধার লীলা দেখতে দূর-দূরান্ত থেকে ভক্তরা আসেন। তাই শেষ মুহূর্তে কোনো ত্রুটি রাখতে চান না আয়োজকরা। দিন-রাত কাজ করে প্রতিমা ও মণ্ডপকে পরিপূর্ণ রূপ দেওয়ার চেষ্টা চলছে।
উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টিও দেখা হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে রাস মহোৎসব সম্পন্ন করতে সকলের সহযোগিতা চেয়েছেন আয়োজক কমিটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।