মোঃ বাপ্পি মিয়া
ব্যুরো প্রধান বরিশাল
পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর ২০২৬ তারিখ রাত ৮টা ২০ মিনিটের দিকে গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কোটখালী এলাকায় জনৈক জহিরুল ইসলামের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— চিকনিকান্দি ইউনিয়নের পশ্চিম মাঝগ্রামের মো. হেলাল হোসেন (২৮), পূর্ব মাঝগ্রামের মো. শওকত হোসেন (২৮) এবং একই এলাকার নিখিল নাথ (৩২)।
এ ঘটনায় গলাচিপা থানায় ২৫ নভেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর ৪৩, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) তফসিলের ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখতে গলাচিপা থানা পুলিশ কাজ করছে বলে জানা গেছে।
