মোঃ বাপ্পী মিয়া
পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ সাকিব খান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল ১০টা ১০ মিনিটের দিকে গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে গলাচিপা হাসপাতালের পূর্ব পাশে অবস্থিত একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গলাচিপা থানার এসআই (নিঃ) সুমন চন্দ্র মজুমদার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ওই স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় ৫০ গ্রাম গাঁজাসহ সাকিব খানকে আটক করা হয়। গ্রেপ্তার সাকিব খান গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফিডার রোড এলাকার আব্দুল কালাম খানের ছেলে।
এ ঘটনায় গলাচিপা থানায় ১২ নভেম্বর ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা নম্বর ২৮ দায়ের করা হয়েছে।
