ঢাকাThursday , ২৬ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জের প্রাণী সম্পদ সপ্তাহ পালিত

admin
নভেম্বর ২৬, ২০২৬ ৭:০০ pm
Link Copied!

কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

“রপ্তানিমুখি প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”, “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।
​দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে এবং ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আব্দুর রহিম প্রধানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, তিনি তার বক্তব্যে দপ্তরের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। এবং দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রতন মিয়া এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান সাজু, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, সাংবাদিক মদন মোহন ঘোষ, এম এ রাজ্জাক মিকা খামারি সাদিক খান প্রমূখ। অনুষ্ঠানে বিএনপি’র নেতৃবৃন্দ, আগত খামারি এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে দিবসের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। এবং প্রাণিসম্পদকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে দেওয়ার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।