ঢাকাSaturday , ২৮ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুর শরীফপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রবিউলের মোটর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
নভেম্বর ২৮, ২০২৬ ১১:১৭ am
Link Copied!

কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুর সদরের আসন্ন ২ নং শরীফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাজহারুল ইসলাম আকন্দ রবিউলের নির্বাচনী মটর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৮ নভেম্বর সকালে শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাজহারুল ইসলাম আকন্দ রবিউলের সমর্থকদের আয়োজনে রঘুনাথপুর স্কুল মাঠ থেকে এক বর্ণাঢ্য মটর শোভাযাত্রা বের হয়ে শরিফপুর ইউনিয়নের, বাদে চান্দি, রনরামপুর, বেড়া পাথালিয়া, গোদাশিমলা বাজার, পিঙ্গলহাটি হয়ে শরীফপুর বাজার প্রদক্ষিণ করে।
এর আগে এক সমাবেশে বক্তব্য রাখেন শরীফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম আকন্দ রবিউল, মেরিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোঃ শাহ আলম, সোলারাইজ ইঞ্জিনিয়ারিং এর সিইও ইঞ্জিনিয়ার মোহাম্মদ আখতারুজ্জামান রকি সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সবার আগে বাংলাদেশ গঠনে ২ নং শরিতপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে কাজ করার পাশাপাশি, মাদক, সন্ত্রাস মুক্ত ও বাল্যবিবাহ মুক্ত করে যুবক যুবতীদের প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনের পাশাপাশি শরিফপুর ইউনিয়নকে একটি আধুনিক ও সমৃদ্ধশালী ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় বক্ত্য করেন। সেই সাথে শরীফপুর ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করার পাশাপাশি সরকারি বরাদ্দ সুষম বন্টনের মাধ্যমে উপকার ভোগীদের মাঝে সরকারি সেবা সমূহ দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করার জন্য প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।