কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
জামালপুরের দেওয়ানগঞ্জে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার সুনির্দিষ্ট অভিযোগে আজ দুপুরে সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের কদমতলা এলাকায় অভিযান চালিয়ে মাটি উত্তোলন কাজে ব্যবহৃত ভেকু জব্দ করে যন্ত্রপাতি খুলে নিয়ে আসা হয়েছে।
আজ দুপুরে গোপন সংবাদ পেয়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুজ্জামান পলিন। তবে অভিযানের সংবাদ পেয়ে সবায় পালিয়ে গেলে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমি সেখানে ফোর্স পাঠাই সহকারি কমিশনার ভূমির নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। ভেকু জব্দ করে যন্ত্রপাতি খুলে নিয়ে আসা হয়েছে।
এসময় সানন্দাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ, দেওয়ানগঞ্জ ভূমি অফিসের নাজির জাহিদ হোসেন এবং গ্রাম পুলিশের সদস্যরা সংশ্লিষ্ট কাজে সহযোগিতা করে।
