ঢাকাSunday , ২৯ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল

admin
নভেম্বর ২৯, ২০২৬ ৮:১৬ pm
Link Copied!

সাঈদ মাহমুদ,
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ

অক্টোবর ২০২৬ মাসের পারফরম্যান্স ও আইনশৃঙ্খলা রক্ষায় সাফল্যের ভিত্তিতে জামালপুর জেলার শ্রেষ্ঠ পুলিশ তদন্ত কেন্দ্র নির্বাচিত হয়েছে সরিষাবাড়ী থানাধীন তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্র।
তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মনিরুল ইসলাম যোগদানের পর তার নেতৃত্বে বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখায় এই স্বীকৃতি অর্জন করে কেন্দ্রটি।
২৮ নভেম্বর, শনিবার সকালে জামালপুর জেলা পুলিশ লাইনে বিশেষ কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের হাত থেকে সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মনিরুল ইসলাম।
​এ সময় জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
​সংশ্লিষ্টরা জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই তারাকান্দি তদন্ত কেন্দ্রের এলাকায় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় অক্টোবর মাসের মূল্যায়নে জেলার সেরা তদন্ত কেন্দ্রের স্বীকৃতি মেলে। এই অর্জন ভবিষ্যতে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সদস্যদের উৎসাহ জোগাবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।