ঢাকাWednesday , ২৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

admin
অক্টোবর ২৮, ২০২৬ ১:৩৮ pm
Link Copied!

কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার হামলায় নিহতদের হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জামায়াতে ইসলামী জামালপুর শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে শহরের পিটিআই মোড়ে নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহর জামায়াতের আমির আল ইমরান সুজনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী। এ সময় সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মনজুরুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বে লগি-বৈঠা দিয়ে হামলা চালিয়ে মানুষ হত্যা করা হয়েছিল। তাঁরা দিনটিকে দেশের ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করে বলেন, ওই ঘটনার মাধ্যমে মানুষের ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক দাবিকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল।
বক্তারা আরও বলেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাঁদের দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।