ঢাকাMonday , ২ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

admin
নভেম্বর ২, ২০২৬ ১২:০৫ pm
Link Copied!

মির্জা গোলাম হাফিজ
গাইবান্ধা প্রতিনিধি:

‎পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকাজে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা শহরের ডিবি রোডে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা সদর উপজেলা কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
‎সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খোকার সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন— সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাজা, সাবেক জেলা কমান্ডার মুজিবুল হক ছানা, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, খয়বর হোসেন ও শাহিদুল আলম তোতাসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ।
‎বক্তারা বলেন, যাঁরা দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, মৃত্যুর পর তাঁদের জানাজা ও দাফনে বাধা দেওয়া অত্যন্ত অমানবিক ও লজ্জাজনক। তাঁরা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
‎উল্লেখ্য, গত ২৪ অক্টোবর টুঙ্গিপাড়ায় ইন্তেকাল করা ৮৭ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ পিরোজপুর সদর উপজেলা প্রাঙ্গণে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সময় বাধার মুখে পড়ে। পরবর্তীতে পুলিশ লাইন্সে সম্মাননা প্রদান শেষে গভীর রাতে কঠোর পুলিশি পাহারায় তাঁর দাফন সম্পন্ন হয়। এ ন্যাক্কারজনক ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।