ঢাকাWednesday , ৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের ইসলামপুরে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মোঃ সজিবুল হাসানকে সংবর্ধনা

admin
নভেম্বর ৪, ২০২৬ ৮:১৭ pm
Link Copied!

কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় মোঃ সজিবুল হাসানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
​উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা পরিবার, ইসলামপুর, জামালপুরের আয়োজনে এই সম্মাননা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
​উপজেলা পরিষদ কেন্দ্রীয় অডিটোরিয়াম, ইসলামপুরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ মোঃ জুবায়ের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।
​প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার গুণগত পরিবর্তনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে মনোনীত হওয়ায় সজিবুল হাসানকে এই বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।