ঢাকাSaturday , ৭ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধা সাঘাটায় পৈতৃক জমি দখলের চেষ্টা, বাবা ও মেয়ে জামাইকে পিটিয়ে জখম

admin
নভেম্বর ৭, ২০২৬ ৪:১৪ pm
Link Copied!

মির্জা গোলাম হাফিজ
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সাঘাটায় পৈতৃক জমি দখলকে কেন্দ্র করে আপন ভাইয়ের হামলায় তাজুল ইসলাম (৫৩) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার মেয়ে জামাই মোঃ জাহিদ হাসান। আহত তাজুল ইসলামকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত ৫ নভেম্বর উপজেলার শিমুলতাইড় গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, তাজুল ইসলামের কোনো ছেলেসন্তান না থাকার সুযোগ নিয়ে তার ভাই সেকেন্দার আলী ও ভাতিজারা দীর্ঘদিন ধরে ৪ শতক নালিশী জমি দখলের পাঁয়তারা করছিল। ঘটনার দিন দুপুরে তারা সংঘবদ্ধ হয়ে তাজুলের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। ৯৯৯-এ খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের সামনেই হামলাকারীরা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে এবং মারধর অব্যাহত রাখে।
এ ঘটনায় ভুক্তভোগী তাজুল ইসলাম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে সাঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।