ঢাকাMonday , ৯ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পবার বাগধানীতে রান্নাঘরের খড়ির নিচে মিলল ১২৭ পিস ইয়াবা, গ্রেপ্তার ১

admin
নভেম্বর ৯, ২০২৬ ২:৪৮ pm
Link Copied!

সিরাজুল ইসলাম রনি,
ব্যুরো প্রধান রাজশাহী।

রাজশাহীর পবা উপজেলায় বসতবাড়ির রান্নাঘরে খড়ির নিচে সিগারেটের প্যাকেটে লুকিয়ে রাখা ১২৭ পিস ইয়াবা উদ্ধার করেছে পবা থানা পুলিশ। এ ঘটনায় মোঃ সাকিম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে উপজেলার বাগধানী এলাকায় তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার সাকিম ওই এলাকার আব্দুল খালেকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত এসএম আব্দুল হান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল সাকিমের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর দেহ ও বসতঘর তল্লাশি করা হয়। পরে তাঁর দেখানো মতে বাড়ির রান্নাঘরে খড়ির নিচে রাখা একটি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে ১২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৮ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় সোমবার (৯ নভেম্বর) পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পবা থানার ওসি তদন্ত এসএম আব্দুল হান্নান বলেন, আরএমপি পুলিশ কমিশনারের নির্দেশনায় অপরাধ দমনে পবা থানা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করছে। মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, ছিনতাই ও অপহরণসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।