ঢাকাTuesday , ১০ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

admin
নভেম্বর ১০, ২০২৬ ১:১৪ pm
Link Copied!

কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুরের বকশীগঞ্জে পৌর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় জোরপূর্বক বসত দখলের চেষ্টা, ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২ টায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোঃ ফরিদ মিয়া।
মোঃ ফরিদ মিয়া সংবাদ সম্মেলনে বলেন, বকশীগঞ্জ পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় ২৮ শতাংশ জমি নিয়ে মোঃ শাহাজাহান গংয়ের বিরোধ চলে আসছে। এনিয়ে আমি মামলা মোকদ্দমা করলে আদালত আমাকে দুতরফা ডিক্রি দেন। কিন্তু মোঃ শাহজাহান আমার বসত ভিটা দখলের চেষ্টা, ভয়ভীতি ও প্রাণ নাশের হুমিক দিয়ে আসছে। এতে করে আমি ও পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।
তাই হুমকিদাতা মোঃ শাহজাহানকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এসময় মোঃ ফরিদ মিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।