ঢাকাSaturday , ৭ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin
নভেম্বর ৭, ২০২৬ ১২:২৮ pm
Link Copied!

কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্যে অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম বলেন, নিজের পৈতৃক সম্পত্তি দান করে এবং মায়ের নামে তিনি চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজটি প্রতিষ্ঠা করেন। বিগত সরকারের আমলে এমপিও ভুক্তির জন্য দলীয় প্রভাবে আন্দোলনকারী কয়েকজন সহকারী শিক্ষক সুকৌশলে এমপিও ভুক্ত হয়ে প্রতিষ্ঠানে যোগদান করেন। যোগদানের পর থেকেই তাঁরা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ও প্রতিষ্ঠান প্রধানকে হেয়প্রতিপন্ন করার নানা অপচেষ্টায় লিপ্ত ছিলেন। পরবর্তীতে ভুয়া সনদ ও তথ্য গোপন করার অভিযোগে তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় এবং এমপিও স্থগিতসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া চেষ্টা করলে দলীয় প্রভাবে সেটা ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও ভাবমূর্তি ক্ষুণ্নকারীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়ে ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
এর আগে গত ৩ নভেম্বর চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল ও কলেজের ১৫ জন শিক্ষক বকেয়া বেতন-ভাতা ও নতুন ম্যানেজিং কমিটি অনুমোদনের দাবিতে মানববন্ধন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।