ঢাকাFriday , ১৩ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে কিশোর গ্যাংয়ের লিডার কারাগারে

admin
নভেম্বর ১৩, ২০২৬ ৭:২৫ am
Link Copied!

কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুরে কিশোর গ্যাংয়ের অন্যতম লিডার বিশাল (১৫) নামের এক কিশোরকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। এরআগে গত বুধবার (১১ নভেম্বর) রাতে পৌর শহরের ফৌজদারি মোড়ের বালুর মাঠ এলাকা থেকে জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বিশালকে গ্রেপ্তার করে। বিশাল জামালপুর পৌরসভার পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মো: ডালিম মিয়ার ছেলে। তিনি জামালপুর শহরে কিশোর গ্যাংয়ের অন্যতম ‘কিংসাইকো’ গ্রুপের লিডার হিসেবে পরিচিত।
জানা গেছে, বিশাল ‘কিংসাইকো’ নামে পরিচিত কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। দীর্ঘদিন ধরে গ্রুপটির সদস্যদের বিরুদ্ধে শহরের বিভিন্ন এলাকায় বেপরোয়া চলাফেরা ও নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রুপটির সদস্যরা দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন বলেও অভিযোগ রয়েছে। পাশাপাশি অস্ত্র হাতে ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে প্রকাশ করেন। বিভিন্ন সময় তারা শহরের বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষকে মারধর করে সেই ভিডিওর সামাজিক যোগাযোগ মাধম্যে প্রকাশ করে। তাদের এসব কর্মকাণ্ডে শহরের মানুষের মাঝে ভীতি ও আতঙ্ক তৈরি হয়েছে। পরে বুধবার রাতে তাকে শহরের ফৌজদারি মোড়ের বালুর মাঠ থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে সকল আইনিপ্রক্রিয়া শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানো আদেশ দেয়।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঢাকা পোস্টকে বলেন, বিশালকে একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছিলো। পরে আদালত তাকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছে। বিশাল বর্তমানে কারাগারে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।