ঢাকাThursday , ১২ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

​জামালপুরে ২০ বোতল ভারতীয় মদসহ ১ চোরাকারবারি গ্রেফতার

admin
নভেম্বর ১২, ২০২৬ ১২:১৪ pm
Link Copied!

কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
​
জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর একটি চৌকশ আভিযানিক দল অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ মো. আমির হোসেন (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
​১২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে (আজ) জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
​এর আগে গত ২৪ ঘণ্টার মধ্যে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন পারারামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যের চর সাকিনস্থ বকশীগঞ্জ টু রৌমারীগামী পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যা ৭:৩০ মিনিটে ওই স্থান থেকে ২০ বোতল ভারতীয় মদসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
​গ্রেফতারকৃত আসামী:
​নাম: মো. আমির হোসেন (৪৫)
​পিতা: মো. হাফিজ উদ্দিন
​মাতা: মোসাম্মৎ সাহারজান বেগম
​সাং: মধ্যেরচর
​থানা: দেওয়ানগঞ্জ, জেলা: জামালপুর।
​পুলিশ সূত্র জানায়, জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন মহোদয়ের দিকনির্দেশনা এবং দেওয়ানগঞ্জ সার্কেলের সুযোগ্য তত্ত্বাবধানে ডিবি-২ এর একটি বিশেষ টিম এই সফল অভিযান পরিচালনা করে।
​উক্ত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।