ঢাকাSaturday , ১৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ডিবির অভিযানে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক

admin
নভেম্বর ১৪, ২০২৬ ৯:১০ am
Link Copied!

কাওছার আহমেদ
ভ্রাম্যমাণ প্রতিনিধি।

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ঝিকরগাছাৎ উপজেলার কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে যশোর জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল আজাদ জানান, মুছা মাহমুদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে, সে বিষয়ে জানতে চাইলে ডিবি পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করা হচ্ছে। সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই শেষে মামলার প্রকৃত সংখ্যা জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।