ঢাকাSunday , ২৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৫মদের আনুমানিক মূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা, জব্দ মোটরসাইকেল

admin
অক্টোবর ২৫, ২০২৬ ৯:২৯ am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, জামালপুর

জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) অভিযানে ২১৭ বোতল ভারতীয় মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা।শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টা ২০ মিনিটে বকশীগঞ্জ উপজেলার বৈষ্ণবপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় ডিবি-১-এর উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।ডিবি সূত্রে জানা যায়, বৈষ্ণবপাড়া এলাকায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুজাত মিয়া (৩৭), সিফাত (২০), রুবেল মিয়া (২৭), ফুরকান হোসেন (১৯) ও আমান উল্লাহ উদয় (২৭)।অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এসব মদের পরিমাণ প্রায় ১ লাখ ১৪ হাজার মিলিলিটার। এ ছাড়া মদ পরিবহনে ব্যবহৃত কালো রঙের একটি সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।ডিবি সূত্রের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে ভারতীয় মদ এনে দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করার কথা জানিয়েছেন।এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(১)(বি)/২৫(ডি) ধারায় বকশীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জামালপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরাচালানের সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। এ কাজে তিনি সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।