কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
জামালপুর শহরের গেটপাড়া এলাকায় ফ্লাইওভারের ওপরে টাইম বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখা গেছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বস্তুটি স্থানীয়দের নজরে আসে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছেছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তারা বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে নিরাপদে নিষ্ক্রিয় করার চেষ্টা করছেন। বিষয়ি নিশ্চিত করেছে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব।
এ ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বস্তুটি আসলেই কোনো টাইম বোমা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
