ঢাকাWednesday , ১৮ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজার সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান: বিপুল পরিমাণ পান,জর্দা ও চুন জব্দ

admin
নভেম্বর ১৮, ২০২৬ ৩:৫২ pm
Link Copied!

ইকবাল হোসেন রিংকু
জেলা প্রতিনিধি মৌলভীবাজার।

মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসা সেবা চলাকালীন সময়ে ওয়ার্ডের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়। বুধবার ১৮ নভেম্বর দুপুরে হাসপাতালের নির্ধারিত কতৃপক্ষ ও সংশ্লিষ্ট তদারকি টিম বিভিন্ন ওয়ার্ডে ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানে বেড ও বিভিন্ন কোণায় লুকিয়ে রাখা অবস্থায় বস্তা ও পলিথিনভর্তি বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা এবং চুন উদ্ধার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. প্রনয় কান্তি দাশ, সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিকসহ হাসপাতালের কতৃপক্ষ। এদিকে ​হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতালের কিছু রোগী ও তাদের সঙ্গে থাকা দর্শনার্থীরা ওয়ার্ডের ভেতরেই পান, জর্দা ও বিভিন্ন তামাকজাত দ্রব্য সেবন করে আসছিলেন। এর ফলে হাসপাতালের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি সাধারণ রোগীদের চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটছিল এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ও পানের পিক ফেলায় অস্বাস্থ্যকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।