ঢাকাThursday , ১৯ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়িয়ার পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৪ জন আটক

admin
নভেম্বর ১৯, ২০২৬ ৮:৩৫ am
Link Copied!

ফিরোজ আলম
ব্যুরো প্রধান ফরিদপুর

শরীয়তপুরের নড়িয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ১ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার জপসা ইউনিয়নের লক্ষিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুর গ্রামের বালি বাক্স মাঝির ছেলে রহিম মাঝি (৬৫), ইব্রাহিম মোল্লার ছেলে বিল্লাল মোল্লা (৩৬), শামসুদ্দিন শাহের ছেলে ওসমান শাহ (৪৫) এবং চান্দনী গ্রামের নূরে আলম মিয়ার ছেলে সালমান মিয়া (৪৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় জুয়ার আসর বসেছে—এমন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ ১ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ভোজেশ্বর বাজারের ধানাপট্টি এলাকায় জুয়া খেলার আসর চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১ হাজার ২৪০ টাকাসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।