ঢাকাThursday , ১৯ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

“লাশ সরিয়ে ফেসে গেলেন বাড়ীর মালিক, চাঞ্চল্যকর ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, আলামত উদ্ধার ও জড়িত ০১ আসামী গ্রেফতার”

admin
নভেম্বর ১৯, ২০২৬ ৯:১৫ am
Link Copied!

কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

গত ১১/০৭/২০২৫ খ্রিঃ বেলা অনুমান ১৪.৫০ ঘটিকায় জামালপুর থানাধীন জামালপুর পৌরসভার ০৮ নং ওয়ার্ডের অন্তর্গত দাপুনিয়া সাকিনস্থ বাইদের ক্ষেত নামক স্থানে স্টার-১ ব্রীকস ফিল্ডের উত্তর পার্শ্বে হাফিজুর উস্তাগার এর পতিত জমির পানিতে অজ্ঞাতনামা পুরুষ (৩০) এর মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহটি উলঙ্গ অবস্থায় গলায় একটি সবুজ রঙ্গের ওড়না দ্বারা গিট দিয়ে পেঁচানো অবস্থায় ছিল। প্রাথমিক তদন্তে মৃত অজ্ঞাতনামা ব্যক্তির নাম সাকিব@শাকিল, পিতা-দেলোয়ার হোসেন@দেলবর, মাতা-শিল্পী বেগম, সাং-ভাওয়ার বেটি, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা; শ্বশুর বাড়ী/এপি সাং-তেঘরিয়া, থানা-মাদারগঞ্জ, জেলা-জামালপুর।
উক্ত ঘটনায় ডিসিস্টের সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় হত্যা মামলা (মামলা নং-২৫, তারিখ-১৪/০৭/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড) দায়ের করে।
জামালপুর সদর থানা পুলিশ কর্তৃক তদন্তাধীন অবস্থায় অত্র মামলার ঘটনায় জড়িত সন্দেহে ডিসিস্টের শাশুড়ি মোছাঃ আঙ্গুরী বেগম@বন্যা ও শ্বশুর মোঃ শহিদুল্লাহ@চিকু’দের গ্রেফতার করলেও মামলার রহস্য উদঘাটিত না হওয়ায় চূড়ান্ত রিপোর্ট সত্য দাখিল করলে বিজ্ঞ আদালত স্বপ্রনোদিতভাবে মামলাটির অধিকতর তদন্তের জন্য পিবিআই, জামালপুর’কে আদেশ প্রদান করলে মামলাটির তদন্তভার এসআই (নিঃ)/সুমন আহমেদ এর উপর অর্পন করা হয়।
আলোচ্য মামলাটি জনাব মোঃ মোস্তফা কামাল, অ্যাডিশনাল আইজিপি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় পিবিআই, জামালপুর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব পংকজ দত্ত, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে সন্ধিগ্ধ আসামী মোঃ মোস্তাফিজুর রহমান বাচ্চু (৪৪), পিতা-মোঃ রমজান আলী, মাতা-মোছাঃ বছিরন বেগম, সাং-দাপুনিয়া, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুরকে গত ১৭/১১/২০২৬ খ্রিঃ তারিখে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়। বর্ণিত সন্ধিগ্ধ আসামীকে মামলার ঘটনার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে অত্র মামলার ঘটনার প্রকৃত তথ্য প্রকাশ করে।
মামলার এজাহার পর্যালোচনা, তদন্ত ও আসামীর বিজ্ঞ আদালতে প্রদত্ত ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনায় জানা যায় যে, ডিসিস্ট একজন ভবঘুরে ছিলেন। বিগত অনুমান ০২ বছর পূর্বে মাদারগঞ্জ থানাধীন তেঘরিয়া সাকিনস্থ জনৈক শাহানা এর সাথে টিকটক আইডির মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ডিসিস্টের প্রেমের সম্পর্ক হয় এবং পরবর্তীতে তারা বিবাহ করে। মামলার ঘটনার সময় তাদের ০৮ মাসের একটি পুত্র সন্তান ছিল। গত ০৭/০৭/২০২৫ খ্রিঃ তারিখ রাত অনুমান ২২.০০ ঘটিকার সময় দাপুনিয়া সাকিনস্থ মোঃ আমির হোসেন@শামুর ভাড়া বাসায় ডিসিস্ট সাকিব ও তার স্ত্রী শাহানার মধ্যে সাংসারিক বিষয় নিয়ে ব্যাপক ঝগড়া-ঝাটি হয়। একপর্যায়ে ডিসিস্ট বটি-দা দিয়ে শাহানাকে মারতে উদ্ধ্যত হলে চিৎকার চেঁচামেচি শুনে পাশের ঘরের ভাড়াটিয়া রেহেনা এসে তাদের থামায় এবং শাহানার মা আঙ্গুরী বেগমকে ফোন করে বিষয়টি অবহিত করে তার মেয়ে ও নাতিকে নিজ বাসায় নিয়ে যেতে বলে। পরবর্তীতে রাত অনুমান ২৩.২০ ঘটিকার সময় আঙ্গুরী বেগম এসে তার মেয়ে ও নাতিকে নিয়ে দাপুনিয়া সাকিনস্থ মোঃ মোস্তাফিজুর রহমান বাচ্চুর মালিকানাধীন ভাড়া বাসায় চলে যায়। কিছুক্ষণ পর ডিসিস্ট সাকিব মোছাঃ আঙ্গুরীর ভাড়া বাসায় এসে চিৎকার চেঁচামেচি করে দরজা খোলার জন্য বললেও তারা দরজা খোলে নাই। একপর্যায়ে বাড়ীর মালিক মোঃ মোস্তাফিজুর রহমান বাচ্চু বের হয়ে সাকিবকে চলে যেতে বলে এবং পরদিন সকালে আসার জন্য বলে। গত ০৮/০৭/২০২৫ খ্রিঃ তারিখ দিবাগত রাত অনুমান ০৩.৩০ ঘটিকার সময় বাচ্চু হঠাৎ ঘুম ভেঙ্গে বাইরে বের হয়ে তার গোয়াল ঘরের দিকে উঠানের বড়ই গাছের ডালের সাথে ওড়না দ্বারা ঝুলন্ত অবস্থায় সাকিবকে দেখতে পায়। ঘটনার আকস্মিকতায় তিনি কিংকর্র্তব্যবিমূঢ় হয়ে তাৎক্ষণিক রান্না ঘর হতে বটি নিয়ে এসে ওড়না কেটে লাশ নিচে নামায়। ডিসিস্ট আর বেঁচে নেই তা নিশ্চিত হলে তিনি বা তার পরিবারের লোকজন যাতে অত্র ঘটনায় কোন ঝামেলায় না পড়ে সেই ভেবে ডিসিস্টের লাশ বয়ে নিয়ে তার বাড়ীর অদূরেই মামলার ঘটনাস্থলে ফেলে রেখে চলে আসে। ঘটনার সময় তার মেয়ের বিয়ের কথা চলমান থাকায় তিনি উক্ত ঘটনাটি গোপন রাখে। গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদ শেষে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে তার বাড়ীর রান্নাঘর হতে তার দেখানো মতে ডিসিস্ট সাকিব এর ওড়না দ্বারা ঝুলন্ত মৃতদেহ ওড়না কেটে নামানোর ক্ষেত্রে ব্যবহৃত বটি সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা মোতাবেক জব্দ করা হয়। আসামী মোঃ মোস্তাফিজুর রহমান বাচ্চুকে গত ১৮/১১/২০২৬ খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে তিনি ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
এই বিষয়ে পিবিআই, জামালপুর জেলার পুলিশ সুপার জানান যে, “এটি একটি ক্লু-লেস মামলা। হত্যাকান্ড না ঘটিয়েও শুধুমাত্র সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারায় অত্র মামলার ঘটনায় বর্ণিত আসামী লাশ গুম করার অপরাধ করেছেন। পিবিআই, জামালপুর টিমের পেশাদার তদন্ত কার্যক্রমের মাধ্যমে মামলার রহস্য উদঘাটন সম্ভব হয়।” মামলাটির তদন্ত চলমান আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।