ঢাকাFriday , ২০ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধার সুন্দরগঞ্জের ইসলামপুরে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা ‎

admin
নভেম্বর ২০, ২০২৬ ৭:২৯ pm
Link Copied!

মির্জা গোলাম হাফিজ
জেলা প্রতিনিধি গাইবান্ধা।

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ ও ইসলামপুর এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।
‎বিক্ষোভ মিছিলটি ইসলামপুর জামে মসজিদ প্রাঙ্গণ শুরু হয়ে শোভাগঞ্জ ও ইসলামপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন। একই সঙ্গে এলাকায় মাদক কারবার ও সেবন বন্ধে স্থানীয় প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়।
‎কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া এবং কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামপুর সততা যুব সংঘের সভাপতি মো. রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মো. নূরুন্নবী মিয়া এবং সংগঠনের উপদেষ্টা আনারুল ইসলাম ও এনামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা।
‎বক্তারা বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করতে হবে। মাদকাসক্তি ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।