ঢাকাMonday , ২৩ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালায় নবাগত ইউএনওকে এনসিপির ফুলেল শুভেচ্ছা

admin
নভেম্বর ২৩, ২০২৬ ৪:৫৮ pm
Link Copied!

অনিক দাশ দেবাশীষ
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

দীঘিনালা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহিদুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দীঘিনালা উপজেলা শাখা।
আজ দীঘিনালা উপজেলা পরিষদ কার্যালয়ে এনসিপি দীঘিনালা উপজেলা আহ্বায়ক *প্রমোদ কুমার মুৎসুদ্দি* এর নেতৃত্বে নেতৃবৃন্দ নবাগত ইউএনওর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন ১নং মেরুং ইউনিয়ন আংশিক আহ্বায়ক কমিটির আহ্বায়ক জ্ঞান কান্তি চাকমা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দত্ত মনি চাকমা, সদস্য সচিব অজিতয় চাকমা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সমীর চাকমা, সাংগঠনিক সম্পাদক প্রমিত্ত চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক শুভ বিকাশ চাকমা সহ অন্যান্য নেতাকর্মীরা।
সাক্ষাৎকালে আহ্বায়ক প্রমোদ কুমার মুৎসুদ্দি বলেন,
“নবাগত ইউএনও মো. শহিদুল ইসলামকে দীঘিনালাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা বিশ্বাস করি, আপনার সৎ, দক্ষ ও মানবিক নেতৃত্বে দীঘিনালা উপজেলা আরও এগিয়ে যাবে। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবসময় প্রশাসনের পাশে থাকবে। দীঘিনালার সাধারণ মানুষের সেবায় আমরা একসাথে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, দীঘিনালা একটি সম্প্রীতির উপজেলা। এখানে পাহাড়ি-বাঙালি সবাই মিলেমিশে বাস করে। এই সম্প্রীতি ধরে রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
নবাগত ইউএনও মো. শহিদুল ইসলাম এনসিপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং দীঘিনালার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সকলের সহযোগিতা নিয়ে তিনি দীঘিনালার মানুষের সেবায় কাজ করে যাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।