ঢাকাWednesday , ২৫ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

admin
নভেম্বর ২৫, ২০২৬ ৪:০৬ pm
Link Copied!

মোঃ বাপ্পি মিয়া
ব্যুরো প্রধান বরিশাল।

পটুয়াখালীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে পটুয়াখালী সদর থানাধীন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পটুয়াখালী সরকারি কলেজ জামে মসজিদের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— পটুয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টাউন জৈনকাঠি এলাকার মৃত জয়নাল গাজীর ছেলে ফারুক গাজী (৪৩) এবং একই এলাকার সেলিম বয়াতীর ছেলে মিরাজ বয়াতী (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।