ঢাকাThursday , ২৬ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নাসির নগরে ৮৬ পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার

admin
নভেম্বর ২৬, ২০২৬ ৮:০৩ pm
Link Copied!

কাওছার প্রাচুর্য,
ভ্রাম্যমাণ প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৮৬ পিস ইয়াবা, মাদক বিক্রির হিসাবের খাতা ও একটি কাঠের নৌকাসহ বাচ্চু মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া পুরাতন আখড়া বাজারের পশ্চিমে মগলেন নদীর দক্ষিণ পাড়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় বাচ্চু মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮৬ পিস ইয়াবা, মাদক বিক্রির হিসাবের একটি খাতা ও একটি কাঠের নৌকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত বাচ্চু মিয়া উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামের অণু মিয়ার ছেলে। চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা জানান, বাচ্চু মিয়ার বিরুদ্ধে নাসিরনগর থানায় তিনটিসহ মোট চারটি মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।