ঢাকাFriday , ২৭ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে পুলিশেরঅভিযানে৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

admin
নভেম্বর ২৭, ২০২৬ ২:৪১ pm
Link Copied!

কাওছার প্রাচুর্য,
ভ্রাম্যমাণ প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ মোঃ ইনসাফ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে তাঁর বসতঘর থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ নভেম্বর) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল কাশিনগর এলাকায় অভিযান চালায়। এ সময় ইনসাফ আলীর বসতঘরে তল্লাশি করে ৩০ কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাঁকে গ্রেপ্তার এবং উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত ইনসাফ আলী কাশিনগর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জেলা পুলিশের মিডিয়া উইং এ তথ্য জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।