মুহাম্মদ গোলাম মোস্তাফা
স্টাফ রিপোর্টার।
সভাপতি হেদায়েতুল ইসলাম, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু
জামালপুরের বকশীগঞ্জের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন উপজেলা প্রেসক্লাবের ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে হেদায়েতুল ইসলামকে সভাপতি এবং আরটিভির জামালপুর প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দিনের নেতৃত্ব হিসেবে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। পরে ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সিনিয়র সহসভাপতি দৈনিক দিনকালের বকশীগঞ্জ প্রতিনিধি জিএম সাফিনুর ইসলাম মেজর, সহসভাপতি দৈনিক স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি আব্দুর রাজ্জাক মাহমুদ ও সেবা হট নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক এসএম আশরাফুল আজম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি মনিরুজ্জামান লিমন ও দৈনিক সবুজের প্রতিনিধি আফজাল শরীফ, কোষাধ্যক্ষ দৈনিক আমার দেশের প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী, দপ্তর সম্পাদক দৈনিক আজকের সংবাদের প্রতিনিধি হারুন উর রশিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দৈনিক আমার সংবাদের প্রতিনিধি শাহজাহান পারভেজ শাহীন এবং “সাহিত্য ও ক্রীড়া” বিষয়ক সম্পাদক দৈনিক ময়মনসিংহ নিউজ বিডি এর প্রতিনিধি গোলাম মোস্তফা।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন— ইলিয়াস শাহ (বাংলা ৫২ নিউজ ডটকম), রিপন রাজ (দৈনিক শেয়ার বিজ), মোস্তফা গাজী (দৈনিক রূপালী বাংলাদেশ), রাসেল রানা (দৈনিক আগামীর সময়), এফএইচ ইমরুল (দৈনিক খবর সংযোগ) ও মো. শহিদুল্লাহ (দৈনিক তৃতীয় মাত্রা)।
কমিটি গঠন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার অঙ্গীকার ব্যক্ত করেন। সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ প্রকাশ, সংবাদ পরিবেশনে কোনো ধরনের বৈষম্য না করা এবং দেশ, জাতি ও সাধারণ মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
নবগঠিত কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন, পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত দায়িত্ববোধকে ধারণ করে উপজেলা প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
