নব প্রাচুর্য,
ভ্রাম্যমাণ প্রতিনিধি।
দেশে চলমান সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে এবং জনগণের শান্তি বিনষ্টকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের, বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে,, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, মির্জাগঞ্জ উপজেলা শাখা।
আজ শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ বিকাল ৪ ঘটিকায় এই প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ফরাজি, সভাপতিত্বে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপি’র সহ সভাপতি আনোয়ার হোসেন শিকদার , বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা হাসিবুল গনি মনির খন্দকার, বিএনপি নেতা ফিরোজ আলম গোলদার, যুগ্ন সাধারন সম্পাদক রুবেল মৃধা, সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ সভাপতি আমিনুল ইসলাম খোকন।
মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি গাজী রাশেদ শামস, সাধারণ সম্পাদক আতাউর রহমান, মির্জাগন্জ উপজেলা ছাত্রদলের সভাপতি মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল মৃধা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম,উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসির হাওলাদার, সুবিদখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির ফরাজ, সহ উপজেলা বিএনপির সিনিয়ার নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।
আয়োজকরা জানান, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাস-নাশকতা বন্ধের দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে। মিছিলটি মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করছে।
শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করায় দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে মির্জাগন্জ উপজেলা বিএনপি।ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস,নৈরাজ্যর প্রতিবাদে বিএনপির মিছিল ও সমাবেশ।
